News Flash

Image

কারবি আংলঙে ১৫ কোটি টাকার মরফিন বাজেয়াপ্ত, আটক দুই মাদক পাচারকারী

ডিফু (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : কারবি আংলঙে ১৫ কোটি টাকার মরফিন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বোকাজানের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জন দাসের নেতৃত্বে শনিবার সকালে ডিলাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদক মরফিন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশের দল।

এসডিপিও জন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিলাই থানার ওসি ও কয়েকজন পুলিশকর্মী এবং সিআরপিএফ-এর জওয়ানকে সঙ্গে নিয়ে ডিলাই তিনআলিতে নাকা চেকিং শুরু করা হয়। এক সময় মণিপুর থেকে আগত ইউপি ১৪ বি ৪২৩৪ নম্বরের একটি সাদা রঙের দামি কার আটকে তাতে তল্লাশি চালিয়ে ডিকির ভিতরে এক গোপন চেম্বার তৈরি করে লুকিয়ে পাচারকৃত ৪ কিলোগ্রাম মরফিন উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।

এর সঙ্গে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত দুই মাদক পাচারকারী যথাক্রমে মণিপুরের চুড়াচান্দপুর জেলার টনেল গ্রামের হেমখলাল লুনকিন (৩৭) এবং মণিপুরেরই কাংপকপি জেলার সাইকুল থানার অন্তর্গত সাইকুল বাজারের জংমিনলাল হাওকিপ (৩৮)। পুলিশি অভিযানে উদ্ধারকৃত এই মরফিনের আন্তর্জাতিক বাজারমূল্য ১৫ কোটি টাকার বেশি হবে বলে জানান এসডিপিও দাস

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top