News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণধর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ কল্যাণপুরে
Image

গণধর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়, ২৭ অক্টোবর৷৷ কল্যাণপুরের গণধর্ষণ কান্ড ঘিরে ও উপজাতি  মহিলাদের পথ অবরোধ৷ পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে শতাধিক প্রমিলা বাহিনী কল্যাণপুর থানা এলাকার গুংরাইছড়াতে খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে৷ গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ৷ প্রশাসনিক হস্তক্ষেপ জোরদার না হলে পরিস্থিত জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
রাস্তা অবরোধে সামিল হন এলাকার উপজাতি পুরুষরাও৷ শুরু হয় চিৎকার চেঁচামেচি৷ ঘটনাস্থলে যান এডিশনাল এসপি এবং কল্যাণপুর থানার ওসি সহ পুলিশ বাহিনী৷
এদিকে একই দিনে কল্যাণপুর নাবালিকা গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আরেকজন৷ দফায় দফায় বিরোধী রাজনৈতিক দলগুলোর মিছিল, ডেপুটেশন, থানা ঘেরাও,উত্তপ্ত কল্যাণপুর৷ ঘটনাটিকে কেন্দ্র করে কল্যাণপুরে যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ পুলিশের ও রাতের ঘুম উবে গেছে৷ এখানে একটা কথা যে অন্য সব রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া দিলেও এখনো পর্যন্ত বিজেপি দলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
উল্লেখ্য নাবালিকা গণধর্ষণ মামলায় লিখিত অভিযোগ পেয়ে মোট চার জনের বিরুদ্ধে  মামলা গ্রহণ করে পুলিশ৷ এই পাঁচজন জন হলো বিধান বিহারী দত্ত, আদিত্য দাস, তাপস দেবনাথ, রতন দেবনাথ, এবং বিধান দত্ত৷ পাঁচ  জনের মধ্যে বুধবার তাপস দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ এবং মূল অভিযুক্ত আদিত্য দাসকে বৃহস্পতিবার সকালে বড়ইঘোটার জঙ্গল থেকে গ্রেপ্তার করেন থানার ওসি উদ্যম দেববর্মা৷ আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে পুলিশ রিমান্ড চেয়ে৷ সব মিলিয়ে কল্যাণপুরে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top