News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের নারীদের সুরক্ষার দাবী জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

রাজ্যের নারীদের সুরক্ষার দাবী জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷  পবিত্র ভ্রাতৃ দ্বিতীয়া থেকে নারীদের সুরক্ষার দাবি জানিয়ে রীতিমতো মন্ত্রী ভগবান দাসকে আক্রমণ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ বৃহস্পতিবার সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে পবিত্র ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে বিধায়ক সুদীপ রায় বর্মনের বাস ভবনে ভাইফোঁটার আয়োজন করা হয়৷ বোনেরা বিধায়ক সুদীপ রায় বর্মনকে ভাইফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন৷ পরে সুদীপ রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে৷ সাম্প্রতিককালে যেগুলি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক৷ এই ঘটনাগুলি সাথে যারা যুক্ত এবং দোষী তাদের রাজনৈতিক কোন রং বা জাতপাত বিচার না করে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিয়ে যেখানে থাকার কথা সেখানে পাঠানোর প্রয়োজন৷ তারপরেও যদি তাদের কেউ বাঁচাতে চায় তাহলে তারা আরো বড় অপরাধী বলে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top