News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানায় দুর্নীতি ও গুন্ডামি হতেই দেয়নি মনোহর খাট্টারের বিজেপি সরকার : অমিত শাহ
Image

হরিয়ানায় দুর্নীতি ও গুন্ডামি হতেই দেয়নি মনোহর খাট্টারের বিজেপি সরকার : অমিত শাহ

ফরিদাবাদ, ২৭ অক্টোবর (হি.স.): হরিয়ানায় দুর্নীতি ও গুন্ডামি হতেই দেয়নি মনোহর লাল খাট্টারের বিজেপি সরকার। আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হরিয়ানার ফরিদাবাদে জন উত্থান জনসভায় বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেছেন, ৮ বছর আগের হরিয়ানার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। একটি সরকার গঠন হলেই ”দুর্নীতি” হত, আরেকটি সরকার গঠিত হলে ”গুন্ডামি” হত। কিন্তু ”মনোহর লাল খাট্টারের” বিজেপি সরকার দুর্নীতি বা গুণ্ডামি করতে দেয়নি হরিয়ানায়।

অমিত শাহ আরও বলেছেন, মোদীজি আত্মনির্ভর ভারত তৈরিতে নিযুক্ত এবং আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় লক্ষ্য ছিল ”বন্দে ভারত ট্রেন”। এখন সোনিপত জেলায় তৈরি হতে চলেছে আত্মনির্ভর ভারতের ”বন্দে ভারত ট্রেন”। এই উন্নত রেলপথ আগামী দিনে ভারতের নগরোন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠতে চলেছে। অমিত শাহের কথায়, খাট্টারজি সমস্ত শ্রেণীকে নিয়ে চিন্তিত, হরিয়ানাকে নিয়ে চিন্তিত। বর্তমানে আমি বলতে পারি, ৫০ বছরের সরকার একদিকে, আর মনোহর লাল খাট্টারের ৮ বছরের সরকার আরেক দিকে, পাল্লা ভারী আমাদেরই।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top