News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিত্রাং-এর প্রভাবে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ ৭ জেলা, জারি অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা
Image

সিত্রাং-এর প্রভাবে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ ৭ জেলা, জারি অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): ঝড়-বৃষ্টির সতর্কবার্তা ছিলই, এবার ভারী বৃষ্টিরও কমলা সতর্কতা জারি করা হল ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে। কালীপুজোর দিন সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি আরও বাড়বে বলে সোমবার জানানো হয়েছে। উপকূলের আরও অনেকটা কাছে চলে এসেছে সিত্রাং। ১২টার সময়ে সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল এই সামুদ্রিক ঘূর্ণিঝড়।

সোমবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা ছিল আকাশ। ভোর থেকে নাগাড়ে বৃষ্টিও শুরু হয়েছিল বেশ কিছু এলাকায়। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই ঝিরঝিরে বৃষ্টি কিছুই না। বেলা গড়ালে সিত্রাংয়ের প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭টি জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সাত জেলার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top