News Flash

Image

হাইলাকান্দিতে হাতকড়া খুলে পুলিশি হেফাজত থেকে ফেরার দুই অভিযুক্ত

হাইলাকান্দি (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দিতে আবারও পুলিশ হেফাজত থেকে অভিযুক্তের পালানোর ঘটনা ঘটল। এবার হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ি থেকে গ্রেফতারকৃত দুই অভিযুক্ত হাতকড়া খুলে পালিয়ে গেছে। তবে ঘটনার পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন স্থানীয়রা।

এই দুই অভিযুক্তকে ইভ-টিজিংয়ের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। উল্লেখ্য, এই ঘটনার কিছুদিন আগে জেলার আলগাপুর থানা থেকে পালিয়ে গিয়েছিল ধর্ষণ মামলায় অভিযুক্ত এক দুষ্কৃতী। আলগাপুরের পর এবার লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ি থেকে গ্রেফতারকৃত দুই ব্যক্তির এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

পুলিশ ফাঁড়ি থেকে আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। জানা গেছে, গত রাতে লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া খুলে ফেরার দুই অভিযুক্তের নাম কালা উদ্দিন লস্কর এবং কাদির উদ্দিন লস্কর।

অভিযোগ, এই দুই যুবক এক স্কুলছাত্রীকে বহুদিন থেকে নানাভাবে হয়রানি করছিল। বাধ্য হয়ে ভুক্তবোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়িতে লিখিত এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করে গতকাল রাতেই পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তার পর গভীর রাতে সুযোগ বুঝে পুলিশ ফাঁড়ি থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে গেছে দুই অভিয়ুক্ত।

দুই ইভটিজারের এভাবে পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ার খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সমগ্র লক্ষ্মীনগর এলাকায়। স্থানীয় মানুষ পুলিশ ফাঁড়িতে জড়ো হয়ে পলাতক দুই অভিযুক্তকে অতিসত্বর ফের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন। এভাবে দুই ইভটিজারের পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকার মানুষ ক্ষোভ ব্যক্ত করে বলেন, এই দুই যুবক সহ আরও কয়েকটি ছেলে স্কুল-ছাত্রীদের নানাভাবে হেনস্তা করে। প্রতিনিয়ত ভুক্তভোগী মেয়েটিকে ভয় দেখিয়ে তাদের অটোতে তোলার চেষ্টা করত বলে অভিযোগ। যার ফলে এ ধরনের অপরাধে অভিযুক্ত ধৃতদের পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়াকে সন্দেহজনক বলে মনে করছেন এলাকার মানুষ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top