News Flash

  • Home
  • দেশ
  • সেজে উঠেছে অযোধ্যা, দীপোৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী
Image

সেজে উঠেছে অযোধ্যা, দীপোৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী

অযোধ্যা, ২৩ অক্টোবর (হি.স.) : আলোর উৎসব দীপাবলির প্রাক্কালে আজ রবিবার অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে দীপোৎসব উদযাপনের সূচনা-সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন তিনি, প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন প্রধানমন্ত্রী। সবশেষে দীপোৎসব উদযাপনের সূচনা করবেন মোদী ও সন্ধ্যায় আরতি দর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমণের প্রাক্কালে সেজে উঠেছে অযোধ্যা।

এদিন বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন, এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন। বিকেল ৫.৪৫ মিনিটে তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন। সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রধানমন্ত্রী আরতি প্রত্যক্ষ করবেন, যার পরে প্রধানমন্ত্রী দীপোৎসব উদযাপনের সূচনা করবেন। প্রসঙ্গত, এই বছর দীপোৎসবের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রথমবার প্রধানমন্ত্রী এই উদযাপনে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top