News Flash

  • Home
  • খেলা
  • টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের
Image

টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের

মেলবোর্ন, ২৩ অক্টোবর (হি.স.) : রবিবার টি-২০ বিশ্বকাপের গ্রুপে পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫ ব্যাটার, ৩ অলরাউন্ডার এবং ৩ পেসার নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক রোহিত ছাড়াও কেএল, বিরাট, সূর্যকুমার এবং হার্দিক পান্ডিয়া প্রথম এগারোয় থাকছেন। তবে, ঋষভ পন্থ উইকেট-কিপার হিসাবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ যে নয়, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এদিন উইকেট-কিপার ব্যাটার হিসাবে দীনেশ কার্তিককে সুযোগ দিয়েছে ভারত।

অন্যদিকে, স্পিনিং অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেলের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের উপরে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। মূলত, শক্তিশালী পাক বোলিংয়ের সামনে নিজেদের ব্যাটিংকে পোক্ত করতে চেয়েছিলেন বলে টসের পর জানিয়েছেন অধিনায়ক রোহিত। ফলে মেলবোর্নের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ পেলেন না যুজবেন্দ্র চহাল। অন্যদিকে, মহম্মদ শামির সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় পেস বোলার হিসাবে দেখা যাবে ভুবনেশ্বর কুমার এবং আরশদীপ সিংকে।
অন্যদিকে, পাকিস্তানও এদিন ৩ জন পেসার ও ২ স্পিনার নিয়ে দল তৈরি করেছে । মহম্মদ নওয়াজ এবং শাদাব খান স্পিনিং অলরাউন্ডার হিসাবে খেলবেন।ব্যাটিংয়ে বাবর ছাড়াও রয়েছেন, মহম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দর আলি।তবে, আজকের ম্যাচে ভারতের বড় ভরসা হতে চলেছে পেসাররা। মেঘলা আবহাওয়ার সঙ্গে মেলবোর্নের মাঠে হাওয়াও রয়েছে। ফলে প্রথমে বল করার সুবিধা হিসেবে পরিস্থিতির সুবিধে নিতে চাইবেন শামি-ভুবনেশ্বররা। পাশাপাশি, বাঁ হাতি পেসার আরশদীপও মেলবোর্নের পিচে সফল হবেন বলে মনে করা হচ্ছে।বিশেষত, নতুন বলে তাঁর সুইং করানোর ক্ষমতাকে মাথায় রেখে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top