News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের মেদলে বিএসএফ-এর অভিযানে গাড়ি সমেত ১.০৩ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত, ধৃত এক
Image

করিমগঞ্জের মেদলে বিএসএফ-এর অভিযানে গাড়ি সমেত ১.০৩ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত, ধৃত এক

করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের মেদলে বিএসএফ-এর অভিযানে গাড়ি সমেত এক কোটি ৩ লক্ষ ১০ হাজার টাকার ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে এক মাদক পাচারকারাকে। ধৃতকে উত্তর করিমগঞ্জের জগন্নাথি এলাকার ভিতরগুল গ্রামের জনৈক ইকবাল হুসেন (৩৫) বলে শনাক্ত করা হয়েছে।

১২ দিন আগে ১০ অক্টোবর রাত প্রায় একটা নাগাদ নিউ করিমগঞ্জ রেলস্টেশন সংলগ্ন বাবা হোটেলের সম্মুখবর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কে বিএসএফ-এর ৭ নম্বর ব্যাটালিয়ন এবং করিমগঞ্জ সদর পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছিল ৪৭ কোটি ০৪ লক্ষ টাকার হেরোইন। এর পর ১৮ অক্টোবর করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন নাগ্রায় বাজেয়াপ্ত করা হয়েছে ২০ কোটি টাকার হেরোইন। এছাড়া এই বারোদিনের মধ্যে বিএসএফ এবং পুলিশের অভিযানে আরও বহু কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে জেলার বিভিন্ন স্থানে।

আজ রবিবার বিকালে ফের মাদক-বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের অধীন বিএসএফ-এর গোয়েন্দা শাখা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ বিকালে বিএসএফ-এর গোয়েন্দা শাখা মোবারকপুরে ৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নিয়ে অভিযানে নেমে করিমগঞ্জের মেদল এলাকা থেকে আটক করে এএস ১০ এ ৮২৭৩ নম্বরের একটি অল্টো কার। ওই গাড়িতে তালাশি চালিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ট্যাবলেটগুলির বাজারমূল্য এক কোটি টাকা।

মাদক পাচারের অভিযোগে উত্তর করিমগঞ্জের জগন্নাথি এলাকার ভিতরগুল গ্রামের বাসিন্দা জনৈক ইকবাল হুসেন (৩৫) নামের গাড়ি চালককে আটক করা হয়েছে।

জানা গেছে, করিমগঞ্জের কালিগঞ্জ থেকে মাদকদ্রব্যগুলি উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার সীমান্তে নিয়ে আসার কথা ছিল ইকবালের। উদ্দেশ্য ছিল লাফশাইল বা লক্ষ্মীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা। এই খবর পেয়েযান বিএসএফ-এর গোয়েন্দারা। খবরের ভিত্তিতে রবিবার সকাল থেকে অভিযানে নামেন গোয়েন্দা কর্মীরা। পোয়ামারা বাইপাস, মেদল সহ বিভিন্ন এলাকায় নজর রাখা হয়। এক সময় সাফল্য আসে বিকালের দিকে।

মেদল এলাকা থেকে ড্রাগস উদ্ধারের খবর দেওয়া হয় করিমগঞ্জ সদর পুলিশকে। করিমগঞ্জ সদর থানার পুলিশ সেখানে পৌঁছে। বিএসএফ গাড়ি সহ ধৃত চালক ইকবাল এবং মাদক সামগ্রীগুলি পুলিশের হাতে সমঝে দেয়। ধৃত যুবকের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top