News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রমিকরাই দেশ তৈরীর আসল কারিগর, ত্রিপুরার বর্তমান সরকার তাঁদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

শ্রমিকরাই দেশ তৈরীর আসল কারিগর, ত্রিপুরার বর্তমান সরকার তাঁদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ অক্টোবর (হি. স.) : শ্রমিকরাই দেশ তৈরীর আসল কারিগর। বর্তমান সরকার শ্রমিক দরদি সরকার। বর্তমান সরকার শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিচ্ছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২,০’র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২.০ উপলক্ষে প্রকাশিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান ত্রিপুরা সরকার শ্রমিকদের কল্যাণে আন্তরিক। ত্রিপুরায় শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। তাঁর দাবি, অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরাতেও অনেক দক্ষ শ্রমিক রয়েছে। আগে তাদের মূল্যায়ণ করা হত না। বর্তমান সরকার মানব দরদি, শ্রমিক দরদি সরকার। এই সরকার শ্রমিকের মূল্যায়ণ করতে জানে। তিনি বলেন, আগে শ্রমিক, মালিক বিরোধ সংস্কৃতি কায়েম ছিল। এখন সেই সংস্কৃতির নিরসন হয়েছে।

তিনি বলেন, শ্রমিক ছাড়া যেমন মালিক বাঁচা সম্ভব নয় তেমনি মালিকও শ্রমিকের উপর নির্ভরশীল। তারা একে অপরের পরিপুরক। তাঁর বক্তব্য, আগে শ্রমিক আন্দোলনের নামে মিছিল মিটিং কায়েম ছিল। যা বর্তমান সরকারের সময়ে অবসান করা হয়েছে। তিনি বলেন, এই সরকারের সময় চাঁদা সংস্কৃতির সমাপ্তি ঘটেছে। এখন শ্রমিকদের প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি-এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে।

সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত শ্রমিকদের কল্যাণে নুতন নুতন পরিকল্পনা গ্রহণ করছে। রাজ্যের বর্তমান সরকারও সেই চিন্তাধারাকে সঙ্গে নিয়ে শ্রমিক কল্যাণে চেষ্টা করে যাচ্ছে। তাঁর মতে, ত্রিপুরার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা থাকা প্রয়োজন।এদিন অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, ত্রিপুরার জন্য আজ একটি ঐতিহাসিক দিন। নির্মাণ শ্রমিকদের কল্যাণে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২.০’র সূচনা হল। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। তাঁর দাবি, এই সরকার স্লোগানে নয় কাজে বিশ্বাসী। তিনি বলেন, ত্রিপুরা সরকারের জনকল্যাণমুখী প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনা হয়েছে। আগামীতে শ্রমিকরা যাতে আরও বেশী পরিমাণে সুযোগ সুবিধা পেতে পারে সেই বিষয়ে সরকার উদ্যোগী রয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top