News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভর্তির কাউন্সেলিং ঘিরে মতবিরোধ, রাজপথ অবরোধ ছাত্রছাত্রীদের
Image

ভর্তির কাউন্সেলিং ঘিরে মতবিরোধ, রাজপথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ ডি.ই.আই.ইডি. কোর্সের ভর্তির কাউন্সেলিং ঘিরে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামের সামনে রাস্তা অবরোধ৷ জানা যায়, বৃহস্পতিবার ছিল কাউন্সেলিং এর শেষ দিন৷ ফর্ম ফিলাপ করেছিলেন ১৪০০ ছাত্র-ছাত্রী৷ সাধারণ ক্যাটাগরিতে আসন সংখ্যা ছিল ২২০ টি৷ এস সি ক্যাটাগরির আসন সংখ্যা ৭০ টি,  এস টি আসন সংখ্যা ১৫২ টি৷ প্রথম দিন অর্থাৎ ১৮ অক্টোবর ১ থেকে ৪৫০ জনের কাউন্সিল হয়৷ দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ অক্টোবর ৪৫১ থেকে ৯০০ জনের কাউন্সিলিং হয়৷ শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার ৯০১ থেকে ১৪০০ জনের কাউন্সিলিং শুরু হয়৷ কিন্তু দেখা গেছে প্রথম দিনেই ৪৫০ জনের মধ্যে ২২০ জনের আসন সাধারণ ক্যাটাগরির জন্য পূরণ হয়ে যায়৷ এ সি -দের জন্য ২২ টি আসন ছিল৷ দ্বিতীয় দিন এই ২২ টি আসন পূরণ হয়ে যায়৷ এস টি -র মধ্যে দ্বিতীয় দিন ৫০ জন ভর্তি হয়৷ আর মাত্র ৯৮ টি আসন রয়েছে এসটি ক্যাটাগরির জন্য যা সমাপ্তির দিন পূরণ করার কাউন্সিলিং শুরু হয়৷ কিন্তু এই দিন সাধারণ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির বহু ছাত্র-ছাত্রী এসে কোর্সে ভর্তি হতে দাবি জানায়৷ কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আসন সংখ্যা ছিল তা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে৷ তাই ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধের শামিল হয়৷ পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে৷

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top