News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয় দফা দাবীতে কল্যাণপুরে কংগ্রেসের গণবস্থান
Image

নয় দফা দাবীতে কল্যাণপুরে কংগ্রেসের গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ নয় দফা দাবিতে কল্যাণপুর প্রমোদনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে গণ অবস্থান অনুষ্ঠিত হয়৷ গণ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়৷
কল্যাণপুর প্রমোদনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার কল্যাণপুরে নয় দফা দাবিতে গণ অবস্থান সংগঠিত করা হয়৷ গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ বর্তমান সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন রাজ্যে আইনের শাসন মূলকৃত হয়েছে৷ ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের ব্যাপারে সরকার কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না৷ বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে৷ রাজ্যে নারী নির্যাতন দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ বর্তমান সরকারের আমলে ব্লকে ব্লকে দুর্নীতি চরম আকার ধারণ করেছে বলে তিনি অভিযোগ করেন৷ দুর্নীতি সীমা ছাড়িয়ে গেলেও কোন ধরনের অডিট হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন৷ ঠিকেদারী কাজের ক্ষেত্রে কমিশন বাণিজ্য চরম আকার ধারণ করেছে৷ রাজ্যে এটি নতুন সংসৃকতি বলে তিনি উল্লেখ করেন৷ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কংগ্রেস নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি রেগা প্রকল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বেকার সমস্যার সমাধানে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা এবং খোয়াই জেলায় একটি সীমান্ত হাট স্থাপনের জন্য দাবি উত্থাপন করেন৷

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top