News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণে মৃত চার, আহত আরও সাত
Image

মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণে মৃত চার, আহত আরও সাত

ভোপাল, ২০ অক্টোবর (হি. স.) : মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চার জন। আহত আরও সাত। বিস্ফোরণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলার দিকে মোরেনা জেলার জয়েতপুর রোডে বানমোর টাউনে।

আহত সাতজনের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন চাপা পড়েছেন। তবে তাদের সংখ্যা কত, সে বিষয়ে এই খবর লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। পৌঁছে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধার কাজ।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই বাড়ির গুদামে কয়েক বছর ধরেই বাজি মজুত করে রাখা হত। এদিন সকালে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। আওয়াজ শুনে এলাকবাসী ঘর থেকে বেরিয়ে এসে দেখে বাড়িটি মাটির সঙ্গে মিশে গিয়েছে। ঝলসে গিয়েছে চারজনের দেহ। তারা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ দমকলবাহিনী ও জাতীয় বিপর্যয় বাহিনীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ওই বাড়িতে ভাড়া থাকতেন বেশ কয়েকজন। মৃতেরা বাড়ির ভাড়াটে না গুদামের শ্রমিক, তা জানা যায়নি। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top