News Flash

  • Home
  • দিনের খবর
  • শাহরুখকের বদলে সৌরভকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি শুভেন্দুর
Image

শাহরুখকের বদলে সৌরভকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি শুভেন্দুর

কলকাতা, ১৭ অক্টোবর (হি স)। সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার জন্য দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিমানবন্দরে দাঁড়িয়ে সৌরভকেঠ নিয়ে মুখ খোলেন। সৌরভকে যাতে আইসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়, সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্যও কেন্দ্রকে বলেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কিছু সময় পরেই সোমবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে শাহরুখ খানকে সরান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? শাহরুখ খান কেন থাকবেন? সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থাকা দরকার। আগে সেটি করতে বলুন। বেশি রাজনীতি করতে বারণ করুন।” সঙ্গে শুভেন্দুর আরও সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্রীড়াকে শেষ করে দিয়েছেন।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে বিদায় নেওয়ার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বোর্ডের সচিব পদ থেকে এখনই সরছেন না অমিত শাহর পুত্র জয় শাহ। আর তা নিয়েই বঙ্গ রাজনীতির অন্দরমহলে তৈরি হয়েছে জোর চাপানউতোর। সৌরভ রাজনীতির শিকার কি না, তা নিয়ে বিতর্ক উস্কে দিয়ে তার জবাবদিহির দায় বিজেপির দিকেই ঠেলে দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তা নিয়ে বিভিন্ন পাল্টা প্রতিক্রিয়াও এসেছিল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top