News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় সরকার পূর্বোত্তরের জন্য ২০০০টি হোমস্টে-র অনুমোদন দিয়েছে : সাংসদ রেবতী ত্রিপুরা
Image

কেন্দ্রীয় সরকার পূর্বোত্তরের জন্য ২০০০টি হোমস্টে-র অনুমোদন দিয়েছে : সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ১৭ অক্টোবর (হি. স.) : পর্যটনের প্রসারে পূর্বোত্তরেও হোমস্টে-র সুবিধা অচিরেই মিলবে। কেন্দ্রীয় সরকার পূর্বোত্তরের জন্য ২০০০টি হোমস্টে-র অনুমোদন দিয়েছে। আজ ধলাই জেলায় ডম্বুর জলাশয়ের নারকেলকুঞ্জে নবনির্মিত লগহাট উদ্বোধনী অনুষ্ঠানে এই সংবাদ দিয়েছেন পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী ত্রিপুরা।

এদিন তিনি বলেন, ত্রিপুরা সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সময়ের মধ্যে রাজ্যের উন্নয়নে কাজ করে চলছে। তিনি স্থানীয় মানুষদের বাইরে থেকে আসা পর্যটকদের সাথে সেবা ও সহযোগিতার মানসিকতা নিয়ে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

এদিন অনুষ্ঠানে ত্রিপুরার পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গত সাড়ে ৪ বছরে রাজ্যের পর্যটন স্থলগুলির বিকাশে ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এডিবি-র মাধ্যমে আগামীদিনে ২০০ কোটি টাকা খরচ করা হবে। মন্দিরঘাট দিয়ে নারকেলকুঞ্জে আসার রাস্তার উন্নতিকরণ করা হচ্ছে। নতুন হ্যালিপেড নির্মাণ করা হয়েছে। গন্ডাতুইসা হয়ে নারকেলকুঞ্জে আসার জন্য ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে।

সাথে তিনি যোগ করেন, তীর্থমুখ ও ভুবনেশ্বরী মন্দিরের উন্নতিতে প্রসাদ স্কিমে কাজ করা হবে। পর্যটনের সাথে সংশ্লিষ্ট যেকোন ব্যবসায় দপ্তরের পক্ষ থেকে স্বল্পসুদে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা রয়েছে।প্রসঙ্গত, নারকেলকুঞ্জে প্রতিটি লগহাটে রয়েছে ১টি করে বেডরুম, ড্রয়িং রুম, টয়লেট ও ব্যালকনি। পর্যটকদের জন্য থাকবে জেটস্কি রাইডিং, সাইট সিং এর স্পীড বোট, মাছ ধরার ব্যবস্থা।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top