News Flash

  • Home
  • দেশ
  • মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে তালা ভেঙে তল্লাশি ইডির
Image

মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে তালা ভেঙে তল্লাশি ইডির

কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ইডির হাতে। আর এবার তাঁর আরও একটি অফিসে শনিবার সাতসকালে তল্লাশি অভিযান চালাল ইডি আধিকারিকদের একটি দল। শনিবার সকালে মহিষবাথানে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা ইডি আধিকারিকদের। চলছে জোর তল্লাশি।

দুর্নীতি সংক্রান্ত আরও নানা তথ্যের খোঁজে এদিন সকালে ইডি আধিকারিকরা মহিষবাথানে হানা দেন। তালা বন্ধ থাকায় ঢুকতে কিছুটা বেগ পেতে হয়। চাবিওয়ালা খুঁজে আনা হয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় তালা ভেঙে শাটার খুলে অফিসের ভিতরে ঢোকেন তদন্তকারীরা। ওই অফিস থেকে বেশ কিছু ছবি উদ্ধার করা হয়েছে। এছাড়া নানা ধরনের নথিপত্র মিলেছে। ব্যাংকের স্লিপ এবং বেশ কয়েকটি খাম পাওয়া গিয়েছে। ওই খামের ভিতরে কী রয়েছে, সেটাই এখন দেখার। ইডি আধিকারিকদের অনুমান, এই টিচার্স ট্রেনিং সেন্টারের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনো না কোনো যোগসূত্র থাকতে পারে।স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রায় ২০১২ সাল থেকে এই ট্রেনিং সেন্টার চলছে। তদন্তে পাওয়া সূত্র বলছে এই শিক্ষক ট্রেনিং সেন্টারের মালিক মানিক ঘনিষ্ঠ। কিন্তু আচমকা মাস দুয়েক আগেই বন্ধ হয়ে যায় এই কোচিং সেন্টারটি। স্থানীয়রা জানিয়েছেন, তড়িঘড়ি খুলে ফেলা হয় সমস্ত হোর্ডিং। মিনার্ভা এডুকেশন সোসাইটির নামে এই কোচিং সেন্টারটি ভাড়া নেওয়া হয়। বাড়ি মালিক জানাচ্ছেন, গত কয়েক মাস ধরেই বাকি পড়ে ভাড়া। যারা ভাড়া নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে শুধুমাত্র বেআইনি নিয়োগ নয়, বেনিয়মে শিক্ষকদের বদলির সুপারিশ দেওয়া অভিযোগও উঠে এসেছে। আর এবার তাঁর ঘনিষ্ঠের নামে থাকা এই টিচার্স ট্রেনিং সেন্টারকে ঘিরেও তৈরি হয়েছে একাধিক জল্পনা।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top