News Flash

  • Home
  • দিনের খবর
  • নদীতে তলিয়ে যাওয়া বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার
Image

নদীতে তলিয়ে যাওয়া বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার

জঙ্গিপুর(মুর্শিদাবাদ), ১৫ অক্টোবর (হি.স.) : ২৪ ঘণ্টার‌‌ও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল এক বিএসএফ জওয়ানের দেহ। মৃতের নাম অমিত কুমার (৩৬)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। বিএসএফের ১১৫ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে গঙ্গা নদীতে স্পিডবোটে চেপে টহলদারি দিচ্ছিলেন অমিত কুমার। সেই সময় হঠাৎই তিনি নদীতে পড়ে যান। শুক্রবার নদীতে ডুবুরি নামিয়ে তাঁর খোঁজ চালানো হয়। শনিবার বহুরা ক্যাম্পের কাছাকাছি একটি নদীতে তাঁর দেহটি ভেসে ওঠে। তাঁর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top