News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ টাকার কয়েন এর প্রচলন বাড়াতে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ উদ্যোগ
Image

১০ টাকার কয়েন এর প্রচলন বাড়াতে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ ১০ টাকার কয়েনের প্রচলন বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক গুলির সহায়তায় শহরের বিভিন্ন স্থানে চলছে কয়েন মেলা৷ শনিবার এইচ ডি এফ সি ব্যাংকের  উদ্যোগে রিজার্ভ ব্যাঙ্কের সহায়তায় রাজধানীর মোটরস্ট্যান্ডে হয় এই কয়েন মেলা ও সচেতনতা মূলক প্রচারাভিযান৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখার  ম্যানেজার দেবজিৎ দে জানান রাজ্যে সমস্ত ক্ষেত্রে ১০ টাকার কয়েন বেশী করে ব্যবহারে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাধারণ মানুষের মধ্যে ১০ টাকার কয়েন নেওয়ার ক্ষেত্রে অনিহা রয়ে গেছে৷ এই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক আবেদন জানাচ্ছে ১০ টাকার ১৪ ধরনের কয়েন আছে৷ সব গুলিই আইনত বৈধ৷ এগুলি রিজার্ভ ব্যাঙ্ক থেকে তৈরি করা হয়েছে৷ বিভিন্ন সময় এই কয়েনগুলি ইস্যু করা হয়েছে৷ এমনকি কারুর কাছে বেশি মাত্রায় ১০ টাকার কয়েন থাকলে তা ব্যাঙ্কে গিয়ে জমাও করেত পারেন৷ জন সাধাবণকে অবগত করতেই ১০ টাকার কয়েন নিয়ে প্রচারাভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি৷ এদিন মোটরস্ট্যান্ড এলাকায় দোকান মালিক, যান চালক ও সাধারণ মানুষকে এই বিষয়ে অবগত করেন ব্যাঙ্ক কর্মীরা৷

Releated Posts

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top