News Flash

  • Home
  • দিনের খবর
  • Suvendu Adhikari:কেন ৩ ঘন্টা বিদ্যুৎ বন্ধ, মোমিনপুরকাণ্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর
Image

Suvendu Adhikari:কেন ৩ ঘন্টা বিদ্যুৎ বন্ধ, মোমিনপুরকাণ্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর

কলকাতা, ১০ অক্টোবর (হি স)। মোমিনপুরকাণ্ডে ঘটনাস্থলে যেতে চাওয়ায় গ্রেফতার হন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরেই সুকান্তবাবুর গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে প্রতিবাদে নামেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় এদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। অমিত শা-র কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেন বিরোধী দলনেতা। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ করেন শুভেন্দু।

এরপর এদিন সিইএসসি নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন, সিইএসসি আধিকারিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দুবাবু। মোমিনপুরে কেন ৩ ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল, সিইএসসি আধিকারিকদের কাছে জানতে চান তিনি।

এদিন তিনি বলেন, দাবি নং ১, অবিলম্বে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী নামাতে হবে। যেটা রাজ্যকে চাইতে হবে। নইলে আদালতকে নির্দেশ দিতে হবে। রাজ্যপাল মহোদয় পরামর্শ করুন রাজ্যের মুখ্যসচিবকে। দাবি নং ২, অবিলম্বে হিসেব করে ১০০ শতাংশ ক্ষতিপূরণ, রাজ্য সরকারকে দিতে হবে। দাবি নং ৩, ভিডিও ফুটেজ দেখে যারা আপনার থানা দখল করল, যারা এইভাবে তাণ্ডব চালালো কাল সারাদিন ধরে, মধ্যরাত্রি বারোটা-১ টা অবধি, তাঁদেরকে গ্রেফতার করতে হবে।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top