News Flash

  • Home
  • দেশ
  • সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ
Image

সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ

শ্রীনগর, ১১ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। মঙ্গলবার সকালে সোপিয়ান, রজৌরি, জম্মু, পুঞ্চ-সহ একাধিক জায়গায় হানা দিয়েছে এনআইএ’র বেশ কয়েকটি দল।সূত্রের খবর, সোপিয়ানে আল হুদা এডুকেশনাল ট্রাস্টের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ জোগান দেওয়ার অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই রেব্বান চিত্রগাঁও এলাকা থেকে এই তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দারা।

এনআইএ পুঞ্চ, জম্মু, শ্রীনগর, পুলওয়ামা, বদগাঁও, সোপিয়ান এবং বান্দিপোড়া এলাকাতেও অভিযান চালিয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, আল হুদা এডুকেশনাল ট্রাস্টের তরফে রজৌরি জেলায় সন্দেহজনক কাজকর্ম ধরা পড়েছে কেন্দ্রীয় সংস্থার নজরে। আল হুদা ট্রাস্টের আর্থিক লেনদেনের ধরন এবং তাদের কাজকর্মের অস্বাভাবিকতা ধরা পড়ায় এনআইএ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top