নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যুতে সমাজবাদী চিন্তার কণ্ঠস্বর আজ স্তব্ধ হল বলে সোমবার শোকপ্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
সোমবার সকালে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ৮৩ বছর বয়সে প্রয়াত হন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং যাদব। তিনি উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাও ছিলেন। এক সপ্তাহের বেশি সময় ধরে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুলায়ম সিং যাদব।
এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শোকবার্তায় দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মুলায়ম সিং যাদবের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান।



















