News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Droupadi Murmu:আগরতলা পর্যন্ত সম্প্রসারিত গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস, আগামী ১৩ অক্টোবর আগরতলা রেলস্টেশন থেকে এই ট্রেনের সূচনা করবেন রাষ্ট্রপতি
Image

Droupadi Murmu:আগরতলা পর্যন্ত সম্প্রসারিত গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস, আগামী ১৩ অক্টোবর আগরতলা রেলস্টেশন থেকে এই ট্রেনের সূচনা করবেন রাষ্ট্রপতি

গুয়াহাটি, ১০ অক্টোবর (হি.স.) : দেশের অবশিষ্ট অংশের সঙ্গে আগরতলাকে রেল সংযোগের মাধ্যমে আরও উন্নয়নের জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেসের পরিষেবা আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনুযায়ী ট্রেন নম্বর ০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেস নতুন ট্রেন নম্বরের সাথে ০২৫০২/০২৫০১ আগরতলা-কলকাতা-আগরতলা এক্সপ্রেস সপ্তাহে একদিন করে আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। উভয় ট্রেনই আগামী বছর ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া আগামী ১৩ অক্টোবর ০৯.২৫ ঘণ্টায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সম্প্রসারিত এই স্পেশাল ট্রেনের সূচনা করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর দিয়ে জানান, আগরতলা ও কলকাতার মধ্যে এই স্পেশাল উদ্বোধনী ট্রেনটির যাত্রার সূচনা হবে ১৩ অক্টোবর ০৯.২৫ ঘণ্টায় এবং পরের দিন ১৮.৫০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময় এই ট্রেনটি কলকাতা থেকে ১৪ অক্টোবর ২২.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৬ অক্টোবর ০৮.০০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। এই উদ্বোধনী স্পেশাল ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, কোকরাঝাড়, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, কাটোয়া ও বান্ডেল হয়ে চলাচল করবে। ট্রেনটিতে একটি প্রথম শ্রেণির এসি, পাঁচটি এসি ৩-টিয়ার, ছয়টি শয়ন শ্রেণি, একটি জেনারেল সিটিং ও একটি গার্ড কাম লাগেজ কোচ সহ মোট ১৪টি কামরা থাকবে।

এর নিয়মিত চলাচলের সময় ট্রেন নম্বর ০২৫০২ আগরতলা-কলকাতা এক্সপ্রেস প্রত্যেক বুধবার ০৭.৩০ ঘণ্টায় আগরতলা থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০২৫০১ কলকাতা-আগরতলা এক্সপ্রেস প্রত্যেক রবিবার ২১.৪০ ঘণ্টায় কলকাতা থেকে রওয়ানা দিয়ে মঙ্গলবার ০৫.১৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।

বিদ্যমান ট্রেন নম্বর ০২৫১৮ গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস প্রত্যেক শনিবার ২১.০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০২৫১৭ কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার ২১.৪০ ঘণ্টায় কলকাতা থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৬.১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top