News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Mohanpur :মোহনপুরে সীমান্ত এলাকায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
Image

Mohanpur :মোহনপুরে সীমান্ত এলাকায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷  সোমবার মোহনপুরের টিলাবাড়ীতে ভারত বাংলা সীমান্ত কাঁটাতারের বেড়া লাগোয়া স্থান থেকে মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ মৃত ব্যক্তির নাম দুলাল দেব রায়, সে টিলাবাড়ীর বাসিন্দা বলে জানা যায়৷ এদিন সকালে স্থানীয় লোকজন কাঁটাতারের বেড়ার সাথে একটি নালার মধ্যে মৃতদেহটি দেখতে পান সর্বপ্রথম৷ তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিধাই থানার পুলিশ৷ পুলিশ এসে প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার কাজ সেরে মৃতদেহটিকে নালা থেকে উঠিয়ে নিয়ে যান মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের মর্গে৷ পরে সেখানে ময়নাতদন্তের কাজ সমাপ্ত হলে মৃতদেহটিকে তুলে দেওয়া হয় তার পরিবারের লোকেদের হাতে৷ সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার জানিয়েছেন হয়তবা অতিরিক্ত মদ্যপানের কারনেই এই মৃত্যু হয়েছে৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top