News Flash

  • Home
  • বিদেশ
  • আন্তর্জাতিক জলসীমায় মুক্ত-নেভিগেশন, যোগাযোগ বৃদ্ধি ও নিরাপত্তায় বিশ্বাসী ভারত ও অস্ট্রেলিয়া : এস জয়শঙ্কর
Image

আন্তর্জাতিক জলসীমায় মুক্ত-নেভিগেশন, যোগাযোগ বৃদ্ধি ও নিরাপত্তায় বিশ্বাসী ভারত ও অস্ট্রেলিয়া : এস জয়শঙ্কর

ক্যানবেরা, ১০ অক্টোবর (হি.স.): আন্তর্জাতিক জলসীমায় নেভিগেশনের স্বাধীনতা, সকলের জন্য যোগাযোগ বৃদ্ধি এবং নিরাপত্তায় বিশ্বাস করে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পরিচ্ছন্ন শক্তির মতো অনেক বিষয়ে কথা বলেছি আমরা। জয়শঙ্কর বলেছেন, আমরা চাই ভারতে অস্ট্রেলিয়ার আরও শক্তিশালী উপস্থিতি থাকুক। আমাদের প্রধানমন্ত্রীরা টোকিওতে দেখা করার সময় তা নিয়ে আলোচনা করেছিলেন।

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আমাদের স্বার্থকে ভালোভাবে পরিবেশন করেছে। জয়শঙ্করের কথায়, আমরা খুব স্পষ্টভাবে ইউক্রেনের সংঘাতের বিরুদ্ধে ছিলাম। আমরা বিশ্বাস করি যে এই সংঘাত কারও স্বার্থ পূরণ করে না- অংশগ্রহণকারী বা আন্তর্জাতিক সম্প্রদায়েরও নয়।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top