News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Khowai:খোয়াইয়ে দুই পরিবারের সংঘর্ষে মহিলাসহ গুরুতর আহত চারজন
Image

Khowai:খোয়াইয়ে দুই পরিবারের সংঘর্ষে মহিলাসহ গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷  লক্ষ্মী পূজার রাতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন৷ ঘটনা খোয়াইয়ের চর গনকি এলাকায়৷ লক্ষী পুজোর রাতে খোয়াইয়ের চরগণকিতে দুই পরিবারে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪ জন৷ অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে দুই পরিবারের তরফ থেকেই৷  রাজেন্দ্র দাস এর অভিযোগ, হঠাৎই তার স্ত্রী টিঙ্কু দাস এবং তার উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলে পড়ে অচিন্ত্য নম দাস এবং তার ছোট ভাই শংকর নামো দাস৷ এতে শারীরিকভাবে আক্রান্ত হয় তার স্ত্রী এবং তার আঙ্গুলে কামড় বসায় অচিন্ত্য নমো দাস৷ এদিকে পাল্টা অচিন্ত্য নমো দাস এর অভিযোগ, দুই থেকে আড়াই বছর আগে তার ছোট ভাইয়ের কাছ থেকে ৫০০০০ টাকা নিয়েছিল রাজেন্দ্র দাস৷ বছরের পর বছর গড়িমসি করে এই টাকা না দিয়ে উল্টো তার ছোট ভাইয়ের সাথে রাজেন্দ্র দাস এর স্ত্রী টিংকু দাশ এর অবৈধ সম্পর্ক আছে বলে তাদের পরিবারকে বারংবার হয়রানি করা হয় বিভিন্নভাবে৷ এরই ফলশ্রুতিতে তাঁদের উপর আক্রমণের অভিযোগ আনলেন অচিন্ত্য নম দাস৷ পরবর্তীতে দুই পরিবারের আক্রান্ত চারজন সদস্যকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য৷ দুই পরিবারের তরফ থেকে জানানো হয় এই বিষয় নিয়ে থানায় মামলা করা হবে৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top