News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:ছেলের সঙ্গে মেলা দেখতে যাওয়ার পথে মোটরবাইক থেকে পড়ে মৃত্যু মায়ের
Image

Accident:ছেলের সঙ্গে মেলা দেখতে যাওয়ার পথে মোটরবাইক থেকে পড়ে মৃত্যু মায়ের

পুরুলিয়া, ৯ অক্টোবর (হি.স.) : ছেলের সঙ্গে মোটরবাইকে চেপে মেলা দেখতে যাচ্ছিলেন মা। হঠাৎ করে ছেলের মোটরবাইকটি বাম্পারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে মোটরবাইক থেকে ছিটকে পড়ে যান মা। গুরুতর আহত হন তিনি। তারপর তাঁকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। লক্ষ্মীপুজোর প্রাক্কালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর থানা এলাকায়।

পুলিশ জানায়, মৃত মহিলার নাম অঞ্জনা কুমার ( ৪৫)। পুরুলিয়ার কোটশিলা থানার চেক্যা গ্রামের বাসিন্দা অঞ্জনা কুমার টাটুয়াড়া গ্রামে রাবণ পোড়া উপলক্ষে মেলা দেখতে যাচ্ছিলেন। ছেলের মোটরবাইকে চেপেই যাচ্ছিলেন তিনি। জয়পুর থানার রাখবড় মোড়ের কাছে বাম্পারে তাঁর ছেলের মোটরবাইকটি সজোরে ধাক্কা মারে এবং ছিটকে রাস্তায় গিয়ে পড়েন অঞ্জনা কুমার। গুরুতর আহত হয়েছিলেন তিনি। শনিবার রাতে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। রবিবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top