News Flash

Image

Kaziranga National Park:এক সপ্তাহের মধ্যে কাজিরঙা জাতীয় উদ্যান সফর ৮৩৮৪ জন পৰ্যটকের

কাজিরঙা (অসম), ৯ অক্টোবর (হি.স.) : গত ২ অক্টোবর পৰ্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল কাজিরঙা জাতীয় উদ্যানের কঁহরা এবং বাগরি বনাঞ্চলের প্রবেশদ্বার। এরই মধ্যে পর্যটকদের আগমন ঘটেছে ৮,৩৮৪ জনের। এই তথ্য দিয়েছেন কাজিরাঙা জাতীয় উদ্যানের ডিএফও রমেশ গগৈ।

ডিএফও রমেশ গগৈ এই তথ্য দিয়ে জানান, কাজিরঙা জাতীয় উদ্যান পৰ্যটকদের কাছে এখন অত্যন্ত আকৰ্ষণীয় কেন্দ্ৰ হয়ে উঠেছে। সন্তোষজনক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি জানান, কেবলমাত্ৰ দুটি বনাঞ্চলের প্রবেশদ্বার খুলে দেওয়ার এক সপ্তাহের মধ্যে কাজিরঙার পরিবেশ উপভোগ করতে এসেছেন ৮,৩৮৪ জন পৰ্যটক। তাঁদের মধ্যে কেন্দ্ৰীয় রেঞ্জ কঁহরায় ৪,১৫০ জন এবং বাগরি বনাঞ্চল দৰ্শনকারী পৰ্যটকের সংখ্যা ৪,২৩৪। তিনি জানান, কাজিরঙা ভ্ৰমণে আগত পৰ্যটকদের মধ্যে ৬১ জন বিদেশি।

রমেশ গগৈ জানান, প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে উদ্যানের মাত্ৰ দুটি বনাঞ্চলের নিৰ্ধারিত প্রবেশদ্বার খোলা হয়েছে। তাঁর মতে, পৰ্যটকদের সাড়া সন্তোষজনক হলেও, প্রতিকূল আবহাওয়া এবং বনাঞ্চলের রাস্তাঘাট ভালো না থাকায় জীব-জন্তুর দৰ্শন আশাপ্রদ নয়।

ডিএফও জানান, আগামী নভেম্বর থেকে উদ্যানের বুঢ়াপাহাড় এবং অগরাতলি বনাঞ্চল পৰ্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা হবে। এর পর পৰ্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা। নভেম্বর মাসে বেশ কয়েকজন ভিআইপি, ভিভিআইপি-র কাজিরঙা জাতীয় উদ্যান দর্শন করার কথা, জানান তিনি। নভেম্বর থেকে তিন-চারমাস কাজিরঙার পর্যটন স্বাভাবিক ছন্দে ফিরবে বলেও আশাবাদী ডিএফও রমেশ গগৈ।

Releated Posts

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top