News Flash

  • Home
  • দেশ
  • বায়ুসেনার বীরত্ব ভারতকে সর্বদা গর্বিত করে : অমিত শাহ
Image

বায়ুসেনার বীরত্ব ভারতকে সর্বদা গর্বিত করে : অমিত শাহ

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। ৯০ তম প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বায়ুসেনার বীরত্ব ভারতকে সর্বদা গর্বিত করে। প্রতি বছর ৮ অক্টোবর দিনটি বায়ুসেনা দিবস হিসেবে পালিত হয়।

এদিন সকালে টুইট করে অমিত শাহ লিখেছেন, “বায়ুসেনা দিবসে সমস্ত বিমান যোদ্ধা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। আকাশ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় দেশবাসীকে সহায়তা করার জন্য আপনাদের সঙ্কল্পকে কুর্নিশ জানাই। বায়ুসেনার বীরত্ব ভারতকে সর্বদা গর্বিত করে।” প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top