News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder:মধুপুরে নেশা মুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা
Image

Murder:মধুপুরে নেশা মুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ মধুপুর কোনাবন নেশা মুক্তি কেন্দ্রে নেশা মুক্ত করার নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠেছে৷ মধুপুর কোনাবন হামকড়ুই নাইকেল বদল নামে নেশা মুক্তি কেন্দ্রে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে  মেরে ফেলার অভিযোগ করলেন বিশ্রামগঞ্জ ননজলা এলাকায় গফুর মিয়া ও তার পরিবার৷ ঘটনার বিবরণ জানা যায়, বিশ্রামগঞ্জ ননজলা এলাকার গফুর মিয়ার ছেলে ইসমাইল মিয়া প্রতিনিয়ত নেশা সেবন করে যাচ্ছে৷ এ নেশা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে গফুর মিয়া ছেলেকে মধুপুর কোনাবন নেশা মুক্তি কেন্দ্র ২৫ সেপ্ঢেম্বর দিয়ে আসেন৷ চুক্তি হলো প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে নেশা মুক্তি কেন্দ্রে প্রদান করবেন৷ হঠাৎ করে বৃহস্পতিবার ভোররাতে তাদের কাছে ফোন আসে নেশা মুক্তি কেন্দ্রে  ইসমাইল মিয়া বাথরুমে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে৷ পরিবারের লোক যেন এসে তাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখায়৷ সে মোতাবেক পরিবারের লোকজন গিয়ে দেখতে পায় ইসমাইল মিয়া  মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে৷ পরিবারের লোক জিজ্ঞেস করলে তারা বলে সে নেশা করতে না পারায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷  পরিবারের লোকজন রাতে কোন কিছু  বুঝতে না পেরে মৃতদেহ বাড়িতে নিয়ে এসে দেখতে পায় ইসমাইল মিঞার গোপনাঙ্গে আঘাত রয়েছে এবং তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে৷ সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে৷ পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মিলিতভাবে ইসমাইল মিয়ার মৃতদেহ নিয়ে সোজা চলে আসে পুনরায় নেশা মুক্তি কেন্দ্রে৷ পাশাপাশি মধুপুর থানায় উক্ত বিষয়টি  অবগত করেন৷ পরবর্তী সময়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ইসমাইল মিয়ার মৃতদেহ মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে রাত তিনটায়৷ নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে ইসমাইল মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়৷ তাদের অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রে ইসমাইল মিয়ার ওপর বেধড়ক মারধর করা হয়, যার ফলে মৃত্যু হয় ইসমাইল মিয়ার৷ বৃহস্পতিবার দুপুর বারোটায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ময়নাতদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ অন্যদিকে মৃত ব্যক্তির পরিবারের লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন  বিষয়টি নিয়ে যেন প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top