News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১০ অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউত, জামিনের শুনানিও ওই দিন
Image

১০ অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউত, জামিনের শুনানিও ওই দিন

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.): জমি দুর্নীতি মামলায় ধৃত শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। ৪ অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতেই ছিলেন সঞ্জয় রাউত, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার শুনানি হয় পিএমএলএ আদালতে। এদিন সঞ্জয় রাউতের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১০ অক্টোবর করা হয়েছে।

উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় অনেকদিন হল গ্রেফতার হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। প্রথমে ৪ আগস্ট ও পরে ৮ আগস্ট অবধি দুই দফায় ইডি-র হেফাজতে ছিলেন তিনি। এরপর ২২ আগস্ট ও পরে ৫ আগস্ট অবধি তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পরে বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়। তার পর আরও ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় সঞ্জয় রাউতকে। এবার তা বাড়িয়ে ১০ অক্টোবর করা হয়েছে। এদিকে, সঞ্জয় রাউতের জামিনের আবেদনের শুনানি হবে আগামী ১০ অক্টোবর।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top