News Flash

  • Home
  • দিনের খবর
  • তিনদিনের সফরে আজ সন্ধ্যায় জম্মু পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

তিনদিনের সফরে আজ সন্ধ্যায় জম্মু পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জম্মু, ৩ অক্টোবর (হি.স.) : তিন দিনের সফরে আজ সন্ধ্যায় জম্মু পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের উপহার দেবেন। ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর রাজৌরি এবং বারামুল্লা জেলায় দুটি জনসভা করবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তাকর্মী মোতায়েনসহ বিশেষ নাকা স্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন ছাড়াও প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। সোমবার সন্ধ্যায় বিশেষ বিমানে জম্মু পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর রাজভবনে সুশীল সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে।
অমিত শাহ মঙ্গলবার সকালে মহানবমী উপলক্ষে কাটরায় বৈষ্ণোদেবী দর্শন করবেন এবং সেখান থেকে হেলিকপ্টারে করে রাজৌরির উদ্দেশে রওনা দেবেন। রাজোরি বাসস্ট্যান্ডে সমাবেশে বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় রাজোরিতে পাহাড়িদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার ঘোষণাও আসতে পারে। এর পরে, রাজোরি থেকে জম্মু পৌঁছানোর পরে, তিনি বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং জম্মুর কনভেনশন সেন্টারে নির্বাচিত বিজেপি নেতাদের সঙ্গে দেখা করবেন। এরপর সন্ধ্যায় শ্রীনগরের উদ্দেশে রওনা হবেন তারা।

৫ অক্টোবর দশেরার দিনে কাশ্মীরের বারামুল্লায় জনসভায় ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শ্রীনগরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন। অসামরিক প্রশাসন, পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং জম্মু ও কাশ্মীর ও কেন্দ্রের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তারা বৈঠকে যোগ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। ৫ অক্টোবর সন্ধ্যায় নয়াদিল্লি ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top