News Flash

  • Home
  • দেশ
  • Hindu Mahasabha:অসুরের মুখে গান্ধী, নিন্দা সুকান্ত মজুমদারের
Image

Hindu Mahasabha:অসুরের মুখে গান্ধী, নিন্দা সুকান্ত মজুমদারের

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): হিন্দু মহাসভার পুজো নিয়ে তীব্র নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এই পুজোর বিতর্ক নিয়ে তিনি বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা করছি। গান্ধীজি আমাদের রাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে এক জন। তাঁকে এ ভাবে অসুররূপে দেখানো হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের।”

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার রবির মোড়ে অখিল ভারত হিন্দু মহাসভার দুর্গাপুজোকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। উত্তপ্ত হয়েছে বাংলার রাজনীতিও। হিন্দু মহাসভার পুজো মণ্ডপে যে দুর্গার মূর্তি পুজো করা হচ্ছে, সেখানে মহাত্মা গান্ধীর আদলে তৈরি করা হয়েছিল মহিষাসুরকে। আর এ নিয়েই শুরু হয় বিতর্ক। যদিও পরে পুলিশ এসে অসুর বদলে দেয়।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top