News Flash

  • Home
  • দেশ
  • বায়ুসেনার অন্তর্ভুক্ত “প্রচন্ড”, রাজনাথ বললেন বাহিনীর সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই হেলিকপ্টার
Image

বায়ুসেনার অন্তর্ভুক্ত “প্রচন্ড”, রাজনাথ বললেন বাহিনীর সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই হেলিকপ্টার

যোধপুর, ৩ অক্টোবর (হি.স.): ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার “প্রচন্ড”। সোমবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের যোধপুরের ঘাঁটি থেকে এই আক্রমণকারী হেলিকপ্টার বায়ুসেনায় অন্তর্ভুক্ত করেছেন। বায়ুসেনায় অন্তর্ভুক্ত করার প্রাক্কালে ”সর্ব ধর্ম” প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ও বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরীও।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম এই লাইট কমব্যাট হেলিকপ্টার। প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে লাইট কমব্যাট হেলিকপ্টার-এর সীমিত সিরিজ উৎপাদন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। ২২ সেপ্টেম্বরে প্রথম এলসিএইচ ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। সময়সূচী অনুযায়ী, ২০২২ সালের অক্টোবরের মধ্যে আরও ৪টি এলসিএইচ ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top