News Flash

Image

Hindu Mahasabha:হিন্দু মহাসভার বিরুদ্ধে এফআইআর, সরব কুণাল

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): অখিল ভারতীয় হিন্দু মহাসভার পুজোয় মহাত্মা গান্ধীকে অসুর সাজানো হয়েছিল। অসুরের মুখ গান্ধীজীর বদলে স্বাভাবিক অসুর হলেও তুঙ্গে রয়েছে তর্ক। হিন্দু মহাসভার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হয়েছে।

এই গোটা ঘটনা প্রসঙ্গে সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি-র আসল মুখ সামনে চলে এসেছে। ওরা আসলে গডসের পূজারি, গান্ধীর হত্যাকারীদের পূজারি।’’ তিনি আরও বলেন, “এবার ওরা নানাভাবে দোষ ঢাকতে নামবে। এই ঘটনার তীব্র নিন্দা করছি। গান্ধীজি জাতির জনক। গান্ধীজি আন্তর্জাতিক ইতিহাসে ভারতবর্ষের অন্যতম প্রতীক। তাঁকে নিয়ে এমন অবমাননা কোনওভাবে বরদাস্ত করা যায় না।’’
প্রসঙ্গত, গান্ধীজির আদলে অসুরের চেহারা তৈরি করার গোটা রাজ্য জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। তীব্র সমালোচনায় বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত অসুরের চেহারা বদল করতে বাধ্য হয়েছে পুজো উদ্যোক্তারা। তবে তাতেও মিলল না রেহাই। জাতীর জনক মহাত্মা গান্ধীর অবমাননার অভিযোগ তুলে পুলিশে অভিযোগ জানানো হয়েছে তাদের বিরুদ্ধে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top