News Flash

  • Home
  • দিনের খবর
  • Suicide:কুমারগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নববধূ
Image

Suicide:কুমারগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নববধূ

কুমারগঞ্জ, ২ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ৷কুমারগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃত গৃহবধূর নাম সোনালি রায় দাস(১৯)।

জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মূলগ্রাম এলাকার শঙ্কর দাসের সঙ্গে বালুরঘাটের বেলাইন এলাকার সোনালীর বিয়ে হয়। শঙ্কর পেশায় গাড়ি চালক। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত। শ্বশুরবাড়ির দাবি, বিয়ের পরপরই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই তবে সেবার তা রুখতে পেরেছিল পরিবারের সদস্যরা। আর পাঁচটা দিনের মত শনিবার সকালেও বাড়ির কাজকর্ম করছিল সে। এরপরই প্রায় ৯ টার দিকে নিজের ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ।বিষয়টি পরিবারের লোকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। পরে কুমারগঞ্জ থানার পুলিশকে খবর দেয় পরিবারের লোকেরা। অভিযোগ,তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। বিয়ের পর থেকেই নানা রকম ভাবে অশান্তি লেগেই থাকত ওই দম্পত্তির মধ্যে। নানা রকম ভাবে শারীরিক ও মানসিক হেনস্থা করা হত। তাঁদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ তাঁদের৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল বাহিনী। পরে পুলিশ দেহটি উদ্ধার করে, তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।

এদিকে রবিবার এই ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খুনের কথা অস্বীকার করেছেন সোনালীর শ্বশুর বাড়ির লোকেরা।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top