News Flash

  • Home
  • দেশ
  • কেদারনাথ ধামের পিছনের পাহাড়ে ভয়ঙ্কর তুষারধস, ফিরে এল ২০১৩-র বিপর্যয়ের স্মৃতি
Image

কেদারনাথ ধামের পিছনের পাহাড়ে ভয়ঙ্কর তুষারধস, ফিরে এল ২০১৩-র বিপর্যয়ের স্মৃতি

রুদ্রপ্রয়াগ, ১ অক্টোবর (হি.স.): ভয়ঙ্কর তুষারধস নামল কেদারনাথ ধামের পিছনের পাহাড়ে। শনিবার সকালে উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে কেদারনাথ ধামের পিছনে বড়সড় তুষারপাতের ঘটনা ঘটলেও, মন্দিরের কোনও ক্ষতি হয়নি, এমনটাই জানিয়েছেন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি। শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় জানিয়েছেন, “শনিবার সকালে হিমালয় অঞ্চলে একটি তুষারপাত ঘটেছে, কিন্তু কেদারনাথ মন্দিরের কোনও ক্ষতি হয়নি।”

তথ্য অনুসারে, কেদারনাথ মন্দিরের পিছনের বিশাল হিমবাহটি বিগত এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভেঙে গিয়েছে এবং দূর থেকে জলাশয়ের মতো দেখা দিয়েছে। কেদারনাথ যাত্রার পরিস্থিতি সম্পর্কে বিশদ বিবরণ বর্তমানে প্রতীক্ষিত। এর আগে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কেদারনাথ ধামে চোরাবাড়ি হিমবাহের ক্যাচমেন্টে তুষারপাত হয়েছিল। শনিবার সকালের তুষারপাতের জেরে ফিরে এল ২০১৩ সালের বিপর্যয়ের স্মৃতি।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top