News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চম প্রজন্মে প্রবেশ মোবাইল প্রযুক্তির, দেশে ফাইভ-জি-র সূচনা করলেন প্রধানমন্ত্রী
Image

পঞ্চম প্রজন্মে প্রবেশ মোবাইল প্রযুক্তির, দেশে ফাইভ-জি-র সূচনা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ভারতে ফাইভ-জি পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের ষষ্ঠ সংস্করণের উদ্বোধন ও ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। প্রাথমিক ভাবে দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দু’বছরের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার।

প্রথম ধাপে ভারতের বেশ কিছু শহরে ফাইভ-জি পরিষেবা মিলবে। তালিকায় রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ অন্যান্য শহর। তবে পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। নয়াদিল্লির প্রগতি ময়দানে ১ থেকে ৪ অক্টোবর আয়োজিত হচ্ছে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস। সেখান থেকেই দেশে ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। দীপাবলি থেকে শহরগুলিতে চালু হয়ে যাবে ফাইভ-জি পরিষেবা।

ফাইভ-জি পরিষেবায় ইন্টারনেটের গতি অনেকটাই বেড়ে যাবে। ফলে যে কোনও বড় ফাইল, সিনেমা কিংবা গান ডাউনলোড হবে কয়েক মুহূর্তেই। ই-হেলথ, মেটাভার্সের দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবেন ফাইভ-জি ব্যবহারকারীরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top