News Flash

  • Home
  • খেলা
  • Football:প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল সুনীল ছেত্রীর ভারত
Image

Football:প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল সুনীল ছেত্রীর ভারত

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : হুন থিং ফ্রেন্ডলি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ভিয়েতনামের কাছে নাকানিচোবানি খেয়ে ৩-০ গোলে হারল সুনীল ছেত্রীর ভারত। ভিয়েতনাম নিঃসন্দেহে ভারতের জন্য বড় গাঁট ছিল। তা বলে এ দিন ভারতীয় ফুটবলাররা এঁটেই উঠতে পারলেন না ভিয়েতনামের সঙ্গে। নিঃসন্দেহে ভারতের এই হার এশিয়ান কাপের আগে ইগর স্টিম্যাচের কপালে চিন্তা ভাঁজ চওড়া করল।

প্রতিপক্ষ হিসেবে ভিয়েতনাম যে ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সেই কথা ম্যাচের আগেই বলেছিলেন ইগর স্টিম্যাচ। যে কারণে তিনি রক্ষণে জোর দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ভিয়েতনামের বিরুদ্ধে তিন গোলের মালা পরা আটকাতে পারলেন না। আর পারবেনই বা কী করে, দুর্বল রক্ষণ, ম্যাড়ম্যাড়ে আক্রমণ ভাগ। সব মিলিয়ে প্রীতি ম্যাচেই ভারতীয় ফুটবল দলের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ল। তাও কপাল ভালো যে, তিন গোলের বেশি হজম করতে হয়নি ভারতকে।

২০১০ সালে এই ভিয়েতনামের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। তার পর অবশ্য এক যুগ কেটে গিয়েছে। ভারতকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভিয়েতনাম। মাঠে দেখা গেল অন্য এক ভিয়েতনামকে। একাধিকবার ভারতের রক্ষণ ভাঙলেন ফান ভ্যানরা। গোলসংখ্যা আরও বাড়তেই পারত।

ম্যাচের ১০ মিনিটেই ফান ভ্যান ডিউকের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। কর্নার থেকে ভাসানো বল বিপন্মুক্ত করতে পারেননি গুরপ্রীত সিং সান্ধু। পেনাল্টি বক্সের ভিতরে ফান ভ্যান ডিউকের কাছে বল পৌঁছতেই তিনি বাঁ পায়ে শট করেন। গুরপ্রীতের হাতে লেগে বল ভারতের জালে জড়িয়ে যায়।

প্রধমার্ধে ১-০ এগিয়ে ছিল ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে তারা আক্রমণের ঝাঁজ বাড়ায়। যার সুফলও পায় ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার ঠিক পরেই ৪৯ মিনিটে ভ্যান টোয়ান ২-০ করেন। ভিয়েতনামের প্লেয়ারদের আটকাবে কী ভারতীয় ফুটবলাররা, গতিতেই তো পেরে উঠছিল না। রক্ষণ সামলাতে গিয়ে একটা সময়ে হাঁপিয়ে উঠছিল স্টিম্যাচের ছেলেরা।

এর পর ম্যাচের ৭০ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ভ্যান কুয়েত। ডান প্রান্ত থেকে বল ভাসানো হয়েছিল। বিপদের গন্ধ মাখা সেই ক্রস বিপন্মুক্ত করতে পারেননি ভারতীয় ডিফেন্ডাররা। ভ্যান কুয়েতের পায়ে বল পড়তেই তিনি গোল লক্ষ্য করে শট নেন। ভারতের এ দিনের হারের পর এশিয়া কাপে সুনীলদের প্রস্তুতি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে! এমন খেললে যে লজ্জার মালা পরে ফিরতে হবে স্টিম্যাচের দলকে। যদি সুনীলরা এখনই ভুল শুধরতে না পারেন, বা টিম ম্যানেজমেন্ট সঠিক দল নির্বাচন না করেন, তবে এশিয়ান কাপে কপাল দুঃখ আছে মেন ইন ব্লুদের।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top