News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol-Diesel:মঙ্গলে হাওড়া সহ ১১ জেলায় সস্তা পেট্রোল-ডিজেল, বাড়ল রাজ্যের একাধিক জেলায়
Image

Petrol-Diesel:মঙ্গলে হাওড়া সহ ১১ জেলায় সস্তা পেট্রোল-ডিজেল, বাড়ল রাজ্যের একাধিক জেলায়

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : আজ ২৭ সেপ্টেম্বর হাওড়া সহ পশ্চিমবঙ্গের ১১ জেলায় দাম কমেছে পেট্রোল, ডিজেলের। তবে মঙ্গলবার একাধিক জেলায় বেড়েছে পেট্রোল, ডিজেলের দর।

মঙ্গলবার হাওড়া, দুই ২৪ পরগনা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়াতে দাম কমেছে পেট্রোল, ডিজেলের। এদিকে আজ পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হুগলি, দার্জিলিং, বীরভূম ও বাঁকুড়ায়। আজ মুর্শিদাবাদে সর্বোচ্চ ৯৮ পয়সা দাম বেড়েছে পেট্রোলের।

একনজরে দেখে নিন মঙ্গলবার বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রোল, ডিজেল:

আলিপুরদুয়ারে আজ পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৮২ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়।
বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.৭১ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.৪০ টাকা।

বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৬৮ টাকা, ডিজেল ৯৩.৩৮ টাকা।

কোচবিহারে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৭৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৪৬ টাকায়।

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৫৪ এবং ১০৬.৩২ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.২৪ এবং ৯৩.০৩ টাকায়।

দার্জিলিঙে পেট্রোল ১০৫.৮৭ টাকা, ডিজেল ৯২.৬১ টাকা।

হুগলিতে আজ পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৭৭ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৫ টকায়।

জলপাইগুড়িতে পেট্রোলের দাম ১০৬.৪৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.১৬ টাকা।

মালদায় পেট্রোলের দাম ১০৫.৮১ টাকা, ডিজেল ৯২.৫৬ টাকা।

ঝাড়গ্রামে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৮৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৩ টাকায়।

কলকাতাতে আজ পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়।

কালিম্পঙে পেট্রোলের দাম ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা।

হাওড়ায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা।

মুর্শিদাবাদে পেট্রোল বিকোচ্ছে ১০৭.৩৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪.০৩ টাকায়।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৬৯ এবং ১০৬.০৩ টাকা করে। ডিজেল বিকোচ্ছে ৯৩.৩৭ এবং ৯২.৭৬ টাকা করে।

আজ নদিয়ায় পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৯৮ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৬৫ টকায়।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.১৭ ও ১০৬.৫০ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৮৬ এবং ৯৩.১৬ টাকা।

পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৬১ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.৩১ এবং ৯৩.০১ টাকা।

পুরুলিয়ায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৫৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.২৫ টাকায়।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top