News Flash

  • Home
  • প্রধান খবর
  • Shivraj Singh Chouhan:১১ অক্টোবর মহাকাল করিডোরের উদ্বোধন, প্রস্তুতি খতিয়ে দেখলেন শিবরাজ

Shivraj Singh Chouhan:১১ অক্টোবর মহাকাল করিডোরের উদ্বোধন, প্রস্তুতি খতিয়ে দেখলেন শিবরাজ

ভোপাল, ২৭ সেপ্টেম্বর (হি.স.): মহাকালেশ্বর মন্দিরের নবনির্মিত করিডোর এবার থেকে মহাকাল লোক নামে পরিচিত হবে। আগামী ১১ অক্টোবর নবনির্মিত মহাকাল করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার মহাকাল করিডোরের প্রস্তুতি খতিয়ে দেখলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এদিন মধ্যপ্রদেশের উজজয়িনীতে মন্ত্রিসভার বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিনের মন্ত্রিসভার বৈঠকে প্রধান আসনে অধিষ্ঠিত ছিলেন ভগবান শিব। এদিন বিশিষ্ট মানুষজনের সঙ্গেও কথা বলেছেন শিবরাজ। তিনি বলেছেন, ধর্মীয় পর্যটনের বৃদ্ধিতে আর্থিক উন্নয়নও হবে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ। কাকলি

গুজরাট: পিএফআই-এর সঙ্গে যুক্ত পার্টির ৮ কর্মীকে গ্রেফতার করল এটিএস
আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মঙ্গলবার ১৫টি রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর লোকদের ৯৩ টি স্থানে অভিযান চালিয়েছে। একই ধারাবাহিকতায় গুজরাট এটিএস আহমেদাবাদ, সুরাট, নভসারি এবং বনাসকান্তা থেকে আটজনকে আটক করেছে। এই ব্যক্তিরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) কর্মী, পিএফআই-এর সঙ্গে যুক্ত একটি রাজনৈতিক দল। এসব ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, পিএফআই-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে জোরালো তথ্যের পর অভিযান চালিয়েছে গুজরাট এটিএস । গুজরাটে, এটিএস সুরাট, নভসারি, বনাসকান্তা এবং আহমেদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। পিএফআই গুজরাটে সক্রিয় নয় কিন্তু তার রাজনৈতিক দল এসডিপিআই-এর যে আটজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিদেশে বসে থাকা কিছু লোকের সঙ্গে যোগাযোগ ছিল। সন্দেহ করা হচ্ছে যে তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত এবং তারা পাকিস্তানী সংগঠনের সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত । এসব ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মু, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top