News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লায় প্রাইজমানি ফুটবল সেমিফাইনালে ইউ. বি নগর
Image

Football:কিল্লায় প্রাইজমানি ফুটবল সেমিফাইনালে ইউ. বি নগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সেমিফাইনালে উঠলো ইউ বি নগর দল। পরাজিত করলো সাকচালাই দলকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে রবিবার আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে কার্যত একতরফা খেলে শুরু থেকেই বিপক্ষের উপর জঁাকিয়ে বসেন ইউ বি নগর দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ইউ বি নগর দল জয়লাভ করে ২-‌১ গোলে। বিজয়ী দলের পক্ষে আনন্দ জমাতিয়া দুটি গোল করেন।  বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিজয় জমাতিয়া। তবে এদিন আরও বড় ব্যবধানে জয় পেতে পারতো ইউ বি নগর। হ্যাটট্রিক হাতছাড়া করার পাশাপাশি আনন্দ দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন। ম্যাচটি পরিচালনায় ছিলেন রেফারি বিজয় কুমার জমাতিয়া। ‌  ‌

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top