News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TMC:বেকার সমস্যা নিয়ে সিটি সেন্টারের সামনে গণবস্থান তৃণমূলের
Image

TMC:বেকার সমস্যা নিয়ে সিটি সেন্টারের সামনে গণবস্থান তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ পশ্চিম ত্রিপুরা সদর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার আগরতলা সিটি সেন্টারের নিকট রাজ্যের বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ আরও অনেক দাবি নিয়ে এক বৃহত্তর গণ অবস্থান সংগঠিত হয়৷ এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহা, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পান্না দেব, পশ্চিম ত্রিপুরা সদর জেলা কনভেনর পীযুষ কান্তি দেব রায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদ ইনচার্জ নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকে পশ্চিম জেলার কনভেনর পীযুষ দেব রায়ের উদ্যোগে সিটি সেন্টারের নিকট তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান কারণ মানুষকে জানাতে হবে যে আজকের এই সরকার কীভাবে ত্রিপুরা জুড়ে অনুন্নয়ন করে রেখেছে৷ আজকে এমন অবস্থা আয় যে বাড়বে তার ব্যবস্থা রাজ্য সরকার করেনি, উল্টে জিনিস পত্রের দাম অগ্ণিমূল্য৷ কোথায় ডবল ইঞ্জিন সরকার? আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, এই রাজ্যের মানুষের অসহায় অবস্থা, জিনিস পত্রের দাম বেড়ে যাচ্ছে৷ তাছাড়া গণতন্ত্র নেই, বেকারত্ব, শিক্ষা – স্বাস্থ্য নৈরাজ্য৷ একাধিক দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস  অবস্থান বিক্ষোভে শামিল হয়৷ পাশাপাশি গণ অবস্থানের শেষে ২২ জন ছাত্র ছাত্রীরা এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন৷

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top