ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সেরা হলো উমাকান্ত কোচিং সেন্টার ‘এ’ দল। পরাজিত করলো উমাকান্ত কোচিং সেন্টার ‘সি’ দলকে। উমাকান্ত আকাদেমি ভলিবল কোচিং সেন্টার আয়োজিত আসরে। প্রতি রবিবার হবে ওই আসর। মূলত সেন্টারের খেলোয়াড়দের উন্নতির লক্ষ্যেই ওই উদ্যোগ। আর ওই আসরের মধ্য দিয়ে খেলোয়াড়দের মানও বেরিয়ে আসবে। তা মাথায় রেখে রাজ্য সংস্থার সহযোগিতায় ওই আসরের উদ্যোগ। প্রতি ম্যাচ হচ্ছে ১ সেট করে। এদিন খেলা শেষে রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন বলেন,”মূলত সেন্টারের খেলোয়াড়দের উন্নতির কথা মাথায় রেখেই ওই আসরের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখা হচ্ছে। যার যা ভুল হচ্ছে পরে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, খেলোয়াড়দের উন্নতি। প্রতি রবিবারই ওই আসরের উদ্যোগ নেওয়া হবে। এতে খুশি খেলোয়াড়রাও”।

Volleyball :সানডে’ ভলিবল সেরা উমাকান্ত
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















