ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সেরা হলেন রানির বাজার প্লে সেন্টারের মোবারক হুসেন এবং ফটিকরায়ের অনুশ্রী মালাকার। এগিয়ে চলো সঙ্ঘের হিরক জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবরের সূচনা পর্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়। মহালয়ার পূর্ণ লগ্নে রবিবার সকালে পুরুষদের ২১ কিমি এবং মহিলাদের ১০ কিমি দৌড় অনুষ্ঠিত হয়। কয়েকশ অ্যাথলিটের উপস্থিতিতে ফ্ল্যাগ অফ করে ম্যারাথনের সূচণা করেন পদ্মশ্রী দীপা কর্মকার , দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, এলাকার কাউন্সিলার জাহ্নবী দাস চৌধুরি এবং উদ্যোক্তা ক্লাবের সভাপতি চঞ্চল নন্দী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। দৌড় সুষ্ঠভাবে সম্পন্ন উদ্যোক্তা ক্লাবের সচিব সুমন্ত গুপ্ত সমস্ত ক্রীড়াবিদ, রাজ্য পুলিস প্রশাসন , ট্রাফিক দপ্তর, বিভিন্ন ক্লাব এবং অফিসিয়ালদের ধন্যবাদ জানিয়েছেন। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে ওই দৌড়ে। দৌড়ে পুরুষ বিভাগে প্রথম ১০ টি স্থান দখল করেন যথাক্রমে রানির বাজার প্লে সেন্টারের মোবারক হুসেন, নবগ্রামের আকাশ বর্মন, আড়ালিয়া প্লে সেন্টারের অনিমেষ দে, টি এস আরের ৭ম ব্যাটেলিয়নের রাহুল দেবনাথ, নবগ্রামের সাগর দেব, উত্তর ত্রিপুরার সুজন দেবনাথ, টি এস আরের মাহবুল আলম, গোমতি জেলার সাগর সরকার, মনুর বিষুমনি চাকমা এবং ফটিকরায়ের লিটন দাস। পরবর্তী পাঁচজন রূপনজিত ভৌমিক, উত্তম দেবনাথ, লব কুমার দত্ত, কে চিহানবি, বেবেতো দেববর্মাও পুরস্কৃত হয়েছেন। বালিকা বিভাগে প্রথম ১০ টি স্থান দখল করেন যথাক্রমে ফটিকরায়ের অনুশ্রী মালাকার, রানীর বাজার প্লে সেন্টারের রাধা দেবনাথ, ফটিকরায়ের অর্পিতা সরকার, ফটিকরায়ের মাম্পি দে, কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরি, ইন্দ্র নগরের অর্পিতা দাস, গোমতি জেলার অঙ্কিতা দেবনাথ, রানির বাজার প্লে সেন্টারের জয়শ্রী দাস, এ ডি নগর প্লে সেন্টারের অনুচিতা সরকার এবং গোমতি জেলার চুমকি সরকার। উল্লেখ্য সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী প্রত্যেক অংশগ্রহণকারীকেই উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রাইজমানি প্রদান করা হয়েছে।

Sports:এগিয়ে চলোর ম্যারাথনে ব্যাপক সাড়া মোবারক হোসেন ও অনুশ্রী মালাকার সেরা
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















