News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mamata Banerjee:ঝুলন গোস্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট মুখ্যমন্ত্রীর
Image

Mamata Banerjee:ঝুলন গোস্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): বাংলার প্রতিটি মানুষের পক্ষ থেকে বাংলার মেয়েকে ধন্যবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানো ঝুলন গোস্বামীকে নিয়ে আবেগঘন বার্তা পাঠিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

শনিবার আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন ঝুলন গোস্বামী। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য সেই ঝুলন গোস্বামীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লিখলেন, মহিলাদের বিশ্ব ক্রিকেটে পেস বোলিং মানেই ঝুলনকে বোঝায়। পাশাপাশি মমতা লিখলেন, বাংলার প্রতিটি মানুষের পক্ষ থেকে বাংলার মেয়েকে তাঁর অবদানের জন্য অনেক ধন্যবাদ। ঝুলনের সংগ্রামেরও প্রশংসা করেন মমতা। আগামী দিনে রাজ্যের বহু তরুণী, যুবতীদের কাছে ঝুলন বড় আদর্শ-অনুপ্রেরণার মাধ্যম হয়ে উঠবে বলেও দিদি লিখলেন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top