News Flash

Image

ধুবড়িতে তিন লক্ষ টাকা সহ জনতার হাতে ধৃত পশ্চিমবঙ্গের ছিনতাইবাজ

ধুবড়ি (অসম), ২৪ সেপ্টেম্বর (হি.স.) : নিম্ন অসমের ধুবড়িতে একের পর ও ধরা পড়ছে ছিঁচকে চোর ও ছিনতাইবাজ। ধুবড়ি শহরে বাজার সংলগ্ন নেতাজি সুভাষ রোডে জনৈক মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালাতে গেলে উপস্থিত জনতার হাতে ধরা পড়েছে পশ্চিমবঙ্গের এক দুষ্কৃতী৷ ধৃত ছিনতাইবাজকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা৷ ধৃতকে পশ্চিমবঙ্গের কোচবিহারের জনৈক সমীর শাহ বলে শনাক্ত করা হয়েছে৷

দক্ষিণ শালমারার কলাবাড়ি ১৪৪৫ নম্বর জেবি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য শিক্ষিকা ময়না খাতুন ধুবড়ি শহরের একটি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা তুলে ফিরছিলেন৷ কিন্তু নেতাজি সুভাষ রোডে দুষ্কৃতী সমীর শাহ ময়না খাতুনের হাত থেকে ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করে৷ কিন্তু সতর্ক মহিলাটি তখন হাল্লা করতে থাকলে উপস্থিত স্থানীয় জনতা ছিনতাইবাজকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিয়েছেন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের কোচবিহারের রাজবাড়ি এলাকার বাসিন্দা মেহবু শাহের ছেলে সমীর শহকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

Releated Posts

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026

অরুণাচলের হড়পা বানের জেরে অসমে হাই অ্যালার্ট, বাড়তে পারে নদীর জলস্তর

গুয়াহাটি, ২৪ জুন (আইএএনএস): প্রতিবেশী অরুণাচল প্রদেশের লোয়ার সুবনসিরি জেলায় অতিভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে অসম জুড়ে…

ByByNews Desk Jun 24, 2026

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top