News Flash

  • Home
  • দেশ
  • মোরেনায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত দুই
Image

মোরেনায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত দুই

মোরেনা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের বানমোর থানা এলাকায় একটি ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

বনমোর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে দোরাবালি গ্রামের বাসিন্দা রামকুমার গুর্জার এবং তার ভাই বাকিলা গুর্জার শিল্প এলাকা বনমোর থেকে গাড়িতে করে তাদের গ্রামে যাচ্ছিলেন। মোরেনা-গোয়ালিয়র হাইওয়ের নবীন তহসিল ভবনের কাছে হঠাৎ তাদের গাড়ির টায়ার ফেটে যায়। গাড়িটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতিতে আসা ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে বিস্ফোরণ হয় আর আগুন ধরে যায়। গাড়িতে থাকা দুজনই ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Releated Posts

মাওবাদী মতাদর্শ ছড়াতে ক্যাম্পাসকে টার্গেট, সহানুভূতিশীল নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা এজেন্সিগুলির

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাওবাদী মতাদর্শ ছড়ানোর লক্ষ্যে সহানুভূতিশীল নেটওয়ার্ক সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায়…

ByByNews Desk Apr 21, 2026

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ, ভেঙে পড়ল ছাদ; কেউ আহত নয়

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে জেলার ফরাক্কা ব্লকের…

ByByNews Desk Apr 21, 2026

টাকা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার ডিসিপি ও তাঁর দুই পুত্রকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই…

ByByNews Desk Apr 20, 2026

ভোটের আগে ৮০০ কর্মী গ্রেফতারের আশঙ্কা, কলকাতা হাই কোর্টে তৃণমূলের আবেদন

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৮০০ দলীয় কর্মী গ্রেফতার হতে পারেন—এই আশঙ্কায় সর্বভারতীয় তৃণমূল…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top