News Flash

  • Home
  • খেলা
  • Football:দিল্লিতে এস.এম কাপ বয়েজ ফুটবল ত্রিপুরা স্পোর্টস স্কুলের রওয়ানা ২৯শে
Image

Football:দিল্লিতে এস.এম কাপ বয়েজ ফুটবল ত্রিপুরা স্পোর্টস স্কুলের রওয়ানা ২৯শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। সুধন্ব্য দেববর্মার পর ছিটকে গেলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালিকারা। এবার সবার নজর ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালকদের উপর। দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-‌১৭ ফুটবল প্রতিযোগিতায়। ৩ অক্টোবর থেকে দেশের রাজধানীতে শুরু হবে আসর। তাতে অংশ নিতে ২৯ সেপ্টেম্বর ট্রেণে রওয়ানা হবে রাজ্যের সেরা ওই স্কুলটি। আসরে ভালো ফলাফল করতে প্রতিদিন দুবেলা করে চলছে অনুশীলন। বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলে। আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে নেতৃত্ব দেবে বিপ্লব দেববর্মা। ডেপুটি হিসাবে থাকবে হর্তনজয় জমাতিয়া। শনিবার সকালে প্রায় ৩ ঘনটা অনুশীলন করানো হয় ফুটবলারদের। কোচ শুভেনজিৎ সিনহার তত্বাবধানে।  ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ম্যাচের কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করানো হ। অনুশীলন শেষে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”আমার দল যথে,্ট ব্যালান্সড। আশাকরি হতশ করবে না। সাফল্য পেয়েই রাজ্যে ফিরবে। তবে যেহেতু গেলো ২ বছর ধরে ওই আসর হচ্ছে না সেহেতু অন্য দলগুলো কী অবস্থায় আছে তা জানা নেই। তারপরও বিশবাস করি দল ভালো খেলবে”। ত্রিপুরা স্পোর্টস স্কুল:‌ বিরু দেববর্মা, হর্তনজয় রিয়াং (‌সহ অধিনায়ক), মনি কলই, রাজীব সিং, পহর দেববর্মা, বিমল রিয়াং, বিপ্লব দেববর্মা (‌অধিনায়ক), জন জমাতিয়া, মাজারুল হুসেন, নবকিশোর সিনহা, থাংসরাং রিয়াং, বিট্টু জমাতিয়া, ভজন বীল, শান্তু দেববর্মা এবং জেমস ডার্লং।‌‌‌

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top