News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বঙাইগাঁওয়ের মানিকপুরে গলায় ফাঁস জড়ানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গৃহরক্ষী জওয়ানের
Image

বঙাইগাঁওয়ের মানিকপুরে গলায় ফাঁস জড়ানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গৃহরক্ষী জওয়ানের

বঙাইগাওঁ (অসম), ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বঙাইগাও জেলার মানিকপুর থানার অন্তৰ্গত ডাঙাইগাঁওয়ে আজ শনিবার সকালে জনৈক গৃহরক্ষী জওয়ানের গলায় ফাঁস জড়ানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্মঘাতী জওয়ানকে বঙাইগাঁও জেলার পূর্ব গোসাইগাঁওের বাসিন্দা কিতাপ আলি (৪০) বলে শনাক্ত করা হয়েছে। চিরাঙের ঢালিগাঁও থানায় তিনি কৰ্মরত ছিলেন বলে জানা গেছে।মানিকপুর থানার তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডাঙাইগাঁওয়ের একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস জড়ানো অবস্থায় কিতাপ আলির মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি জানান, অন্যদিনের মতো শুক্রবার সন্ধ্যায়ও কিতাপ আলি তাঁর কৰ্মস্থল ঢালিগাঁওয়ে যান। কিন্তু কৰ্মস্থলে যাওয়ার পর তিনি অসুস্থ বলে সেখান থেকে ফিরে যান।

এরই মধ্যে আজ সকালে গলায় ফাঁস জড়ানো অবস্থায় উদ্ধার হয় কিতাপ আলির মৃতদেহ। স্থানীয় মানুষের কাছে জানা গেছে, পারিবারিক সমস্যার জন্য গৃহরক্ষী জওয়ান কিতাপ আলি আত্মহত্যা করেছেন বলে তাঁদের সম্দেহ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে কিতাপ আলির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙাইগাঁও সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top