News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহকে বিঁধলেন লালু প্রসাদ, বললেন তিনি বিচলিত তাই ছুটে বেড়াচ্ছেন
Image

অমিত শাহকে বিঁধলেন লালু প্রসাদ, বললেন তিনি বিচলিত তাই ছুটে বেড়াচ্ছেন

পাটনা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শনিবার কটাক্ষের সুরে লালু বলেছেন, তিনি বিচলিত তাই ছুটে বেড়াচ্ছেন। শুক্রবার বিহারের পূর্ণিয়ার জনসভা থেকে লালু ও নীতীশের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আক্রমণের জবাব দিতে গিয়ে শনিবার লালু বলেছেন, অমিত শাহ বিচলিত। বিহারে তাঁদের সরকার নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় তিনি বিচলিত। ২০২৪ সালেও একই ঘটনা ঘটতে চলেছে। তাই তিনি ছুটে চলেছেন এবং বলছেন “জঙ্গলরাজ”। গুজরাটে থাকাকালীন তিনি কী করতেন? তিনি যখন সেখানে ছিলেন তখন জঙ্গলরাজ ছিল।”

২০২৪ সালে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের ডাক দিয়ে লালুপ্রসাদ বলেছেন, “হ্যাঁ, আমরা (তাঁদের) উপড়ে ফেলব। আমাকে কতবার একথা বলতে হবে?” কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে রবিবার, ২৫ সেপ্টেম্বর দিল্লিতে যাচ্ছেন লালু ও নীতীশ। একথা জানিয়ে লালুপ্রসাদ যাদব বলেছেন, নীতীশজি এবং আমি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ করতে আমরা সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাব।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top